Wednesday , 18 March 2026 | [bangla_date]

তেঁতুলিয়ায় ১ হাজার অসহায় পরিবার পেলো বুড়া-বুড়ি ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ১ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেন।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত ইউপি চেয়ারম্যান তারেক হোসেনের নিজ বাড়ীতে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, সেমাই, চিনি, তেল সাবান নগদ টাকা সহ নিত্যপ্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত অসহায় দরিদ্র পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারেক হোসেন বলেন, , ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ এবং আনন্দ । সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,প্রতি বছরের ন্যায় আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। বুড়াবুড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, এই চেয়ারম্যান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক পড়ছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রোজার আগেই আলু, পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

হরিপুরে শিক্ষা উপকরণ বিতরণ

পীরগঞ্জে হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ

সদর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অরবিন্দ শিশু হাসপাতালের সেই আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

রাণীশংকৈলে ইয়াবা সহ যুবক আটক

পঞ্চগড়ে ব্যতিক্রমি ফুটবল টূর্নামেন্ট বিহাতা দলকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঢেনা দল

দিনাজপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি