Saturday , 28 March 2026 | [bangla_date]

তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে, বীরগঞ্জের প্রশাসন তৎপর

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষ, পরিবহনচালক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাম্পগুলোর বেশিরভাগই সাময়িকভাবে বন্ধ থাকছে, আবার কোথাও সীমিত পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই তেল না পেয়ে সমস্যায় পড়ছেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে।
সংকট নিরসনে শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ি থেকে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিতোষ কুমার রায় স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল।
ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কালোবাজারি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে মুনাফা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না-অভিযান চলবে, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

প্রশাসন জানায়, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

একইদিনে সকালে বীরগঞ্জ পৌরসভার জননী ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১৬ জন মোটরসাইকেল চালককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে থানা পুলিশের সাথে নাগরিক সমাজের সংলাপ অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভায় পৌর মেয়র সরকারি সেবার মান বৃদ্ধি এবং বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ারের অকাল মৃত্যুতে গ্রামের বাড়ী বিরলে শোকের ছায়া

বীরগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে  রামসাগর এক্সপ্রেস ট্রেন

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

এবার কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা