Tuesday , 24 March 2026 | [bangla_date]

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হাকিমপুর প্রতিনিধি ॥ ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
ঈদের দিন শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মণ্ডল, ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কুশল বিনিময় করেন।
বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে এক ইউপি সদস্য! অভিযোগ উপজেলা প্রশাসনে

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

নানা কর্মসুচীতে দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়