Thursday , 12 March 2026 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চতুর্থতলা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
এ সময় দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ নিয়ে তিনি তার বক্তব্যে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে এ বিষয়ে কথা বলব। বুধবার সংসদীয় মিটিংয়ে বিষয়টি উত্থাপন করব। পরবর্তীতে বিষয়টি সভাপতির মাধ্যমে চেম্বারকে অবগত করব। দিনাজপুর জেলাবাসীর বড় মাঠ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে দেখবেন বলে আমি আশা করি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়া এমপিকে চেম্বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে ও পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সুজাউর রব চৌধুরী, দিনাজপুরের সকল খেলোয়াড় বৃন্দের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা। দুইজনের বক্তব্যে দিনাজপুর জেলাবাসীর ঐতিহাসিক বড় মাঠের বিষয়ে হুইপ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, কাঁটাতারের বেড়া ছাড়াই যেন আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দিনাজপুর জেলাবাসি ও মুসল্লীবৃন্দ খোলা মাঠে এবং স্বাচ্ছন্দে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,জর্জিস আনাম, ,মোঃ মোকাররম হোসেন, শাহেদ রিয়াজ পিম, মোঃ রুবেল ইসলাম, মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু প্রমুখ। অপরদিকে একই মঞ্চে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতির নেতৃত্বে এবং দিনাজপুরের খেলোয়াড়বৃন্দের পক্ষে জাতীয় সংসদের হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুজ্জামান সরকার ও রেহাতুল ইসলাম খোকা।
জিয়া হার্ট ফাউন্ডেশন
জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ পদে মনোনিত হওয়ায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ-২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত জাতীয় সংসদের হুইপ ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান এমপি। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্য নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, মো. আবেদুর রহমান বিরাজ, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র যুগ্ম সম্পাদক সম্পাদক রাহবার কবির পিয়াল, যুগ্ম সম্পাদক নুর আলম হক খোকন, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত জাতীয় সংসদের হুইপ ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান এমপি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর নেতৃবৃন্দ। শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ডাঃ মো. হাফিজুল ইসলাম, মো. আবু তৈয়ব আলী দুলাল, মমতাজ বেগম, জজ কোর্টের জিপি এ্যাড. মোল্লা সাখাওয়াত হোসেন, হাবিপ্রবি’র শিক্ষক অধ্যাপক হাসানুজ্জামান, অধ্যাপক সাইফুল হুদা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিনের দল দর্শনার্থীদের কাছে টানছে

কাহারোলে ধানের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশী

বীরগঞ্জে ধান মাড়াই মেশিনে শিশুর মৃত্যু

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

হরিপুরে কৃষি যন্ত্র বিতরণ

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আটোয়ারী আ’লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা