Thursday , 26 March 2026 | [bangla_date]

দিনাজপুরে বিজিবি’র অভিযানে ২ লাখ ৮৮ হাজার টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের খানপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ২ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি ভোর ৪:৫০ এ এবং খানপুর বিওপি ৫:২০ এ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
অভিযানে মোট ২ হাজার ৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। এগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

বোচাগঞ্জে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

হরিপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালন

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির  স্বাভাবিক পরিবেশ

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির স্বাভাবিক পরিবেশ

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভাবের দিন শেষ পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আগাম জাতের আমন ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষক-শ্রমিকরা