Thursday , 12 March 2026 | [bangla_date]

দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন “সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন” দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা করার লক্ষে ২০টি পরিবারের মাঝে ১০ দিনের বাজার ও ঈদ খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। সেই সাথে সারা বাংলা ৮৮ দিনাজপুর জেলা প্যানেলের ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় কমিউনিটি সেন্টার গ্রিনভিউ বালুবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ২০টি দরিদ্র পরিবারকে দশ দিনের বাজার ও ঈদ খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পিছিয়ে পড়া এক বন্ধুর ভাই প্যারালাইজড রোগীকে চিকিৎসা বাবদ ও একজন মরহুম বন্ধুর পরিবারকে ঘরের টিনশেড বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে বলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর মূলত চ্যারিটি মূলক কাজ ও পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতায় সব সময়ের জন্য নিবেদিত এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করে দিনাজপুর প্যানেলের জয়েন্ট কো অর্ডিনেটর মোজাহারুল, মোকাররম, মোস্তাফিজ, মিনহাজুল, মমতাজ, আবু রায়হানৎ। এছাড়াও আগামীর করণীয় নিয়ে আলোচনা করে অধ্যাপক লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও সাংবাদিক শাহ আলম শাহী। শেষে ইফতার মাহফিলে মোনাজাত করেন আব্দুল মোস্তাক। এই সময় উপস্থিত ছিল দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ও সদর উপজেলার ৮৮ ব্যাচ এর বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা অসুস্থ এবং যে বন্ধুরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের সবার জন্যই দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে —হুইপ ইকবালুর রহিম

হাবিপ্রবিতে ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুরে অমর একুশে বইমেলা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ-হান্ড্রেড হিরোজ ফলোআপ

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

জীববৈচিত্র রক্ষায় তেঁতুলিয়ায় ২৫ হাজর বৃক্ষরোপণ

জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে ——–রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনে অচল হাবিপ্রবি, সেশন জটের আশঙ্কা

বীরগঞ্জে আর্দশ কৃষকদের মাঝে প্রশিক্ষণের শুভ উদ্বোধন