বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের নেতৃবৃন্দ দিনাজপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল’কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান ও মত বিনিময় করেছে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ ও সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম এর নেতৃত্বে ইনস্টিটিউটের সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, সহ-সভাপতি মো: শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অশোক কুন্ডু ও হিসাব রক্ষক মো: আসাদুজ্জামান আসাদ সংবর্ধনা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ মত বিনিময় কালে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলালকে আমরা অবিলম্বে একটি অত্যাধুনিক দিনাজপুর ইনস্টিটিউট নির্মানের কাজ শুরু করবো। এতে জেলা পরিষদের সহযোগিতা কামনা করছি। সেই সাথে তাদের অর্থে দিনাজপুর ইনস্টিটিউটের মূল ফটকটি নির্মাণ হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় আমরা আছি। আপনি সময় দিলে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। আপনার কাছে আমাদের দাবী আরেকটি ফটক নির্মানে আপনার সহযোগিতা প্রয়োজন। জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুর জেলাকে একটি আধুনিক ও মানসম্মত জেলায় রূপান্তর করতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।

















