Sunday , 29 March 2026 | [bangla_date]

দিনাজপুর খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডাঃ মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনারে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া হাবিব অর্পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সহ-সভাপতি এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, আমাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে প্রতিটি স্তরে। সমাজকে ক্যান্সারমুক্ত করতে হলে ক্যান্সার প্রতিরোধের এই সচেতনতা থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সেমিনারে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া হাবিব অর্পি ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতিদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির মাঠে জেলা প্রসাশক

বোদায় ঝরে পরা শিশুদের পাঠদানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু

বীরগঞ্জে প্রসূতি মৃত্যুর ঘটনায় বন্ধ নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদন্তে

সাংবাদিক আনোয়ারের দাদী আর নেই

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

পীরগঞ্জে সিরাজ উদ্দীনের মৃত্যুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন যারা

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন