Tuesday , 24 March 2026 | [bangla_date]

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণের পর প্রথমদিন অফিস করেছেন।
দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল জেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত জেলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় সততার সাথে দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল তাঁর সহধর্মীনিকে সঙ্গে নিয়ে দিনাজপুর জিলা পরিষদে কার্যালয়ে আসলে জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ মোখলেছুর রহমান ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা বিএনপির বিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিলা পরিষদ মিলনায়তনে পরিষদের কর্মকতাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল
প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতঞ্জতা জানিয়ে বলেন, তিনি আমাকে এই চেয়ারে বসিয়েছেন। আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। দেশ গড়ার পরিকল্পনা ভিশন বাস্তবায়নে জনগুরুত্বপূণ -জেলার জনগনের দীর্ঘদিনের দাবী অবকাঠামোগত ও টেকসই উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা চাই।
এর আগে জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ মোখলেছুর রহমান বলেন , জিলা পরিষদের মাধ্যমে দিনাজপুরের ১৩ উপজেলায় উন্নয়ন করা সম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে জিলা পরিষদে বড় বড় প্রকল্প গ্রহন করতে পারবে। নবনিযুক্ত প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল এর নেতৃত্বে আগামীতে জিলা পরিষদ এগিয়ে যাবে।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার ছিল প্রথম দিন। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ ভবনে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোখলেসুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দালাল।
এদিকে মঙ্গলবাল সকালে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় অ্যাডভোকেট মফাজ্জল হোসেন দুলাল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার দলের ও নেতা কর্মীদের মুখ উজ্জ্বল করতে পারি সর্বাত্মক সে চেষ্টা করব। কি বলেন গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের আগামী দিনের তৈরি হতে হবে। দল ও দেশের জন্য আমাদের প্রতিটি প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
মোফাজ্জল হোসেন দুলালকে যারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে মাঝে রয়েছেন-জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি প্রমুখ। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, হলিল্যান্ড কলেজের পরিচালক মোঃ আফজাল হোসেন, মোঃ সালাহ উদ্দীন খোকনসহ কলেজের শিক্ষকবৃন্দ ও জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণম‚লক নির্বাচনের অপেক্ষায় আছে — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আস্করপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃকল্যাণ সমিতির হাজী সম্মেলন

পঞ্চগড়ে মায়ের সাথে পুকুরে জাগ দেয়া পাটে আঁশ ছড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

খানসামায় দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

কাহারোলে হিমাগারে আলু রেখে বিপদে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

সেতাবগঞ্জ পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ \ সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী