Wednesday , 4 March 2026 | [bangla_date]

দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের অপচেষ্টা, শিক্ষার্থীকে পদত্যাগে বাধ্য করার হুমকি, দলবদ্ধ হামলা, নারী শিক্ষার্থীর ওপর আক্রমণের চেষ্টা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মেডিসিন ক্লাবের সদস্যরা।
রোববার দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে এই অভিযোগকরেন মেডিসিন ক্লাব দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান। এ সময় আবুল বাশার সজিব, আবিদ আহমেদ ও রুকাইয়া তামান্না উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যেখানে মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা হওয়ার কথা’সেখানে পরিকল্পিত সন্ত্রাস, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এমন ঘটনা আমাদের নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি বলেন, আধিপত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে বিগত কয়েক দিন যাবৎ দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদলের আহ্বায়ক ডাঃ নূরজামান সরকার আমাকে পদত্যাগে বাধ্য করার জন্য ধারাবাহিক চাপ প্রয়োগ করেন। এ কাজে সহকারী হোস্টেল সুপার, প্রভাষক ডা. রাসেল তার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন এবং নতুন কমিটি গঠনের জন্য হুমকি দেওয়া হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় ২৬ তারিখ রাত ১১টার পর কলেজ কতৃপক্ষের তত্বাবধানে সহকারী হোস্টেল সুপার প্রভাষক ডাঃ হাবিবুল্লাহ রাসেল, ছাত্রদলের আহ্বায়ক ডা. নুরুজ্জামান সরকার ওরফে নূর এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক পাভেল তাদের অনুসারী সন্ত্রাসী বাহিনী নিয়ে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নাহিদ হাসানের ওপর বর¦রোচিত হামলা চালায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চতুর্থবারের মত বীরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যদ্রব্য,ধোলাই ও ষ্টেশনারী টেন্ডারে দরপত্র দাখিলে বাধার অভিযোগ

হরিপুরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ইউক্রেন যুদ্ধ : পুতিন বনাম বাইডেন কে এগিয়ে ?

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

বীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে কদর বেড়েছে নারকেলের