Thursday , 12 March 2026 | [bangla_date]

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের সহায়তার লক্ষ্যে ৫৪৯জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন, যা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক অসচ্ছল নারী ও তাদের পরিবার উপকৃত হবে।
উল্লেখ্য, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে প্রথম ধাপে ৫৪৯ জন নারীর মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউ’পি চেয়ারম্যান

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

তেঁতুলিয়ায় পুকুরে পড়ে ভাইবোনের মৃত্যু

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

পীরগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

তারুণ্যের উৎসবে গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু আহত

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ