Friday , 20 March 2026 | [bangla_date]

নানা আয়োজনের মধ্যে দিয়ে ড্রইং স্কুল দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব পালিত

বুধবার দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এনায়েতপুর রোড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত “সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা ড্রইং স্কুল দিনাজপুর” এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে ড্রইং স্কুল দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব পালিত হয়েছে।
ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা জানান, প্রতিবছর ঈদ উল ফিতর এর আগে ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ থেকে আনন্দমুখর পরিবেশে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। পবিত্র ঈদুল ফিতর এর আগে এই মিলনমেলা বরাবরের মত হয়ে ওঠে সার্বজনীন। আমাদের নতুন-পুরাতন সকল শিক্ষার্থী, তাদের পরিবার, আত্নীয়, বন্ধু ও শুভাকাক্সক্ষীরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেহেদী উৎসবে অংশ গ্রহণ করে থাকে। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে,এই উৎসবে আমাদের আমন্ত্রনে অনেক শিক্ষার্থীদের দাদী,নানী বা বাড়ীর বয়োজৈষ্ঠরাও মেহেদী পড়তে আসেন। সারাদিন শেষে রাত ১২ টা পর্যন্ত এই আনন্দ উৎসব চলতে থাকে। এটি পরিনত হয় একটা বৃহৎ মিলন মেলায়। প্রতি বছর প্রায় ৫০০ এরও অধিক আমন্ত্রিত অতিথি কে মেহেদী পড়িয়ে দেয় আমাদের ৩০ এরও অধিক শিল্পী। প্রতি বছর এর কলেবর বেড়েই চলেছে। ড্রইং স্কুল দিনাজপুর এ মেহেদী পড়ানোর জন্য কোন অর্থমূল্য নেয়া হয় না। এটি সার্বিক ভাবেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন। সকাল থেকে রাত পর্যন্ত সু-সৃস্খল ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ড্রইং স্কুল দিনাজপুর এর নিবেদিত সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আর পরিশ্রমের বিনিময়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি ক্রমেই সকলের কাছে আরও অনেক গ্রহণযোগ্য হয়ে উঠছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

বীরগঞ্জে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ,আদাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জের সাতোর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ” ম্যুরাল ”   উদ্বোধন

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

বীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে পরিবেশ সংরক্ষণ ক্লাব গ্রিন গার্ডিয়ানস’র অভিনব উদ্যোগে, জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধায় বৃক্ষরোপণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার