Thursday , 26 March 2026 | [bangla_date]

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে স্বাধীনতা দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা জুড়ে দিবসটি পালন করা হয়। গতকাল বৃস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সেখানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা বিএনপি, পঞ্চগড় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউট এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর বিভিন্ন শারিরীক কসরত উপস্থাপন করে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, দক্ষতা ও দেশাত্মবোধক গান পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বোচাগঞ্জে কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

আইন-আদালতকে নিজের সুবিধায় ইচ্ছেমত ব্যবহার করছে সরকার ———-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন তিনি

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

মাহমুদউল্লাহর বিদায়বেলায় বাংলাদেশের বড় জয়

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

ইজিবাইক চালক হত্যাকারীর বিচার দাবীতে দিনাজপুরে বিক্ষোভ ও ধর্মঘট