Thursday , 12 March 2026 | [bangla_date]

পঞ্চগড়ে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধা শিক্ষাবৃত্তি ও উপহার সামগ্রী পেল প্রায় দুই শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের মেধা শিক্ষাবৃত্তি ও উপহার সামগ্রী পেল জেলার প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে জেলা কিশোর কন্ঠ ফাউন্ডেশন বিতরণীর আয়োজন করে। অনুষ্ঠানে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে বিজয়ী প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। এতে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ল্যাপটপ, সেরা সাতজন শিক্ষার্থীকে বাইসাইকেল, ক্রেস্ট, সনদ এবং আর্থিক বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ এবং আর্থিক বৃত্তি বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারির মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাশেদ ইসলাম সহ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পাঠক ফোরাম কর্তৃপক্ষ সহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইব্রাহিম বলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন ৬ হাজার শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। এর মধ্যে আজকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থীর আগামী দিনে তাদের মেধার বিকাশ ঘটাবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০

দর্শক ছাড়াই আবারো শুটিং রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবসে গাছ বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

দিনাজপুরে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

কাহারোলে নতুন ইউএনও’র যোগদান

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে মৃত্যুবরণ করেন ।ইন্নালিল্লাহে- – রাজেউন

বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির হিড়িক