Tuesday , 24 March 2026 | [bangla_date]

পঞ্চগড়ে জ্বালানি তেলের জন্য হাহাকার ডিপো থেকে তেল না পেয়ে বন্ধ অধিকাংশ পাম্প

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ঈদের আগে থেকে চলছে এমন অচলাবস্থা। ঈদের পরও একই অবস্থা বিরাজ করছে। ডিপো থেকে কাঙ্খিত জ্বালানি না পেয়ে বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। পর্যায়ক্রমে প্রতিদিন এক থেকে দুইটি ফিলিং স্টেশনে পরিমানে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে পার্বতীপুর ডিপো থেকে। আর কম পরিমানে জ্বালানি পেয়ে তা বিক্রয় করতে রীতিমত হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে মোটর সাইকেলের জ্বালানি পেট্রোল ও অকটেনের। মোটর সাইকেলের জ্বালানি পেতে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ঘুরে ফিরছেন বাইকাররা। একটি ফিলিং স্টেশনে পেট্রোল বা অকটেন দেয়ার খবর পেলেই সেখানে হাজির হচ্ছেন হাজারও মোটরসাইকেল মালিক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সেখান থেকে পাচ্ছেন মাত্র একশ টাকার জ্বালানি। পঞ্চগড় জেলা শহরের চাউল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, বাইকে জ্বালানি না থাকায় দোকান বন্ধ রেখে পাম্পে যাই। সেখানে দুই ঘন্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ছেলেকে সেখানে মোটর সাইকেল দিয়ে আসি। অনেক সময় পার হওয়ার পর সেখান থেকে মাত্র একশ টাকার পেট্রোল পাই। যা দিয়ে আমার একদিন চলবে। এরপর কি করব।
জেলা সদরের খানপুকুর এলাকার পঞ্চগড় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আবু হিরণ জানান, সোমবার পার্বতীপুর ডিপোতে দুইটি লরি পাঠিয়েছিলাম। সেখানে দুই লরিতেই তারা ডিজেল দিয়েছে। আমরা সেখান থেকে পেট্রোল ও অকটেন নেয়ার চেষ্টা করছি। আমরা চাহিদামত জ্বালানি পেলে স্বাভাবিক সরবরাহ করতে পারব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি জ্বরে কাঁপছে দিনাজপুর-১ আসনের গ্রামীণ জনপদ

রাণীশংকৈলে ফের ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে  যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

আটোয়ারীতে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার  চেয়ে বেশী রাজস্ব আদায়

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায়

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

পাখিদের অভয়ারন্য দিনাজপুরের খানসামা উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলন, লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে