পঞ্চগড় প্রতিনিধি
‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, আইসিডিডিআরবি’র প্রোগ্রাম এসিসটেন্ট নরেন মূর্মু, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার প্রদীপ কুমার রায়, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অফিসার (টিবি-লেপ্রসি) নাহিদ মাহবুব প্রমূখ।

















