Sunday , 15 March 2026 | [bangla_date]

পঞ্চগড়ে সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুনের শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হায়াতুন আলম।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ হায়াতুন আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও