বোদা (পঞ্চগড়)সংবাদদাতাঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন মোঃ মাজেদুর রহমান লিটন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করেন। এসময় তিনি স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। স্বাধীনতার জন্য লাখো প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। শহিদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের দেখানো পথেই আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে স্থানীয় পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুষ্পার্পণ শেষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। লিটন তাঁর সম্ভাব্য প্রার্থীতার বিষয়ে বলেন, “স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গড়তে স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে যদি দায়িত্ব পাই, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবাকেই অগ্রাধিকার দেব।” এসময় উপস্থিত ছিলেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বলরামপুর ইউনিয়নে ইতোমধ্যে তৎপরতা বাড়তে শুরু করেছে।

















