Tuesday , 10 March 2026 | [bangla_date]

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর করেছে হাফিজাবাদ ফেডারেশন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২১ জন নারীর মাঝে বিনামূল্যে দুইটি ছাগল হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র অনুদানের অর্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে একই ইউনিয়নের তেলীপাড়া এলাকায় উপকারভোগীদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উিপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কৃষকদল পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, প্রকল্পের নির্বাহী পরিচালক আবু তাহের প্রমূখ। সমাবেশ শেষে প্রধান অতিথি ২১ জন হতদরিদ্র মহিলার মাঝে বাচ্চাসহ ছাগল তুলে দেন।
হাফিজাবাদ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী বলেন, গত এক বছর আগে এ সকল হত দরিদ্র মহিলাদের মাঝে দুইটি করে ৪২টি ছাগল প্রদান করা হয়। এরই মধ্যে লালন পালন শেষে গতকাল তাদের হাতে বাচ্চাসহ ছাগল তুলে দেয়া হয়েছে। এক বছরে এখন বাচ্চাসহ প্রায় শতাধিক ছাগল হয়েছে। ছাগলগুলো তুলে দেয়ার আগে প্রতিটি ছাগলের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশন প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্ম বর্ণের অনন্য সম্প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

মহিলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

হরিপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

পৌরসভা নির্বাচন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী শরিফ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা