পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পঞ্চগড় পৌরসভার পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলামকে। গতকাল রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। মোঃ তৌহিদুল ইসলাম বর্তমানে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক।

















