Sunday , 29 March 2026 | [bangla_date]

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

পার্বতীপুর প্রতিনিধি॥ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার।
শনিবার (২৮ মার্চ) চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু করেছে। যা মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনাল দিসাজপুরের পার্বতীপুরে এসব ডিজেল তেল পুরোপুরি পৌঁছে যাবে।
বিষটি নিশ্চিত করে দিনাজপুরের পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, চলতি মাসে তৃতীয় দফায় ৭ হাজার ডিজেল শনিবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিট থেকে পাইপ লাইনে পাম্পিং করে ভারতের নূমালীগড় রিফাইনারী থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। যা ৭০ ঘণ্টা ধরে মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পুরোপুরি পৌঁছে যাবে।
তিনি আরও জানান, চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দুই ধাপেসহ মোট ৩ ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে। এবার আসছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল।
এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ। এরও আগে ১১মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক মেধাবী মাহবুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে মামুন

পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্থ দিনাজপুরের জনজীবন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহনে জনসচেতনতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত