Saturday , 28 March 2026 | [bangla_date]

পাইপলাইনে ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পাবর্তীপুর প্রতিনিধি॥ পাইপলাইনে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। শুক্রবার পাবর্তীপুরের রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘন্টা। বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে।
কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে।
চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।
এর আগে গত ১১ মার্চ এসেছে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল। শুক্রবার এসেছে পাঁচ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে। এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে উদ্বোধনকালে এমপি গোপাল ‘মনুষত্ব ও মানবতাকে বাদ দিয়ে কোন ধর্ম হতে পারে না’

কাজের মাঝেই অবসর নিলেন উপজেলা শিক্ষা অফিসার মোকছুদুর রহমান

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন হতে যাচ্ছে

চিরিরবন্দরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে চিনিকল রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচী

গোবিন্দগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরির অভিযোগ