Friday , 27 March 2026 | [bangla_date]

পার্বতীপুরের খোলাহাটিতে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান ব্যতিক্রম অনুষ্ঠান মালা

‎দিনাজপুর এলাকার একমাত্র গরীব বান্ধব প্রতিষ্ঠানে একটি ব্যতিক্রম অনুষ্ঠান দেখা গেল খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপনের একক প্রাতিষ্ঠানিক আয়োজন মালায়। উদ্যক্তা প্রাগ্য ব্যাবস্হাপক সাবেক সরকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ইনিস্টিউটের শিক্ষার্থী শিক্ষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অধ্যক্ষ আজ বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে সুসজ্জিত সাবলীলতার মধ্য দিয়ে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন, এক মিনিট নিরবতা পালন জাতীয় সংগীত পরিবেশন সহ বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের উপর এক নাতিদীর্ঘ আলোচনা সভার আয়োজন করেন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে। সেখানে প্রতিষ্ঠানের আইডল অধ্যক্ষ জেরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলাকার বিশিষ্ট সমাজ সেবক নার্সিং পেশার শিক্ষানুরাগী গরীব শিক্ষার্থী বান্ধব আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর পার্বতীপুর প্রতিনিধি মুসলিমুর রহমান। সভায় স্বাধীনতার উপর জ্ঞান গার্বিক বক্তব্য দেন নার্সিং শিক্ষার্থীরা।
তারা হলেন,নুসরাত জাহান,মেনকা খাতুন মেঘলা,আসাদুল হক ও মাহমুদুল হক স্বপন। উল্লেখ্য ২০২০ সালে গরীব বান্ধব মন মননে অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহধর্মিণী প্রতিষ্ঠানের আইডল জেরিনা খাতুনকে সংগে নিয়ে খোলাহাটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন বারুনী বাজার হাসিনা নগর খোলাহাটিতে। প্রতিষ্ঠানটি এবার ষষ্ঠ বছরে পদার্পন করে শতভাগ সাফল্য অজর্ন করে এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছে। অধ্যক্ষ জেরিনা খাতুন দিনাজপুর সরকারী নার্সিং ইনস্টিটিউটেরও একজন সফল অধ্যক্ষ ছিলেন। স্বীয় পেশায় অবদানের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। অপর দিকে তার স্বামী আব্দুর রাজ্জাকও সরকারী চাকুরী কালীন পেশাগত দক্ষতার জন্য দু দুবার পেয়েছেন রাষ্ট্রপতি পদক।
খোলাহাটি নার্সিং ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সাথে কথা হলে জানান, মানব সেবার ব্রতি নিয়েই গরীব বাব্ধব শ্লোগানকে বুকে লালন করে দুঃখী মানুষের ছেলেমেয়েকে সেবা ও কর্মক্ষম স্কিলার হিসাবে গড়ে তুলতে বাকী জীবন উৎসর্গ করেছি। স্হানীয় লোকজন ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে আদতেই তার প্রতিষ্ঠানটিতে তিন চতুর্থাংশ দরিদ্র শিক্ষার্থী নার্সিং প্রফেশনের উপর পড়াশোনা করছে। পাশের হার শতভাগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক শিক্ষার্থী নিখোঁজ

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের অবৈধ র্নিবাচন ও কার্যনির্বাহী কমিটি বাতিল দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রে-প্তার

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে তীব্র তাপদাহে চরম দূর্ভোগে প্রাণীকূল

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৫ম শ্রেণির ছাত্র আরমান এখন গাড়ি চালক!

বোচাগঞ্জে মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত