পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ ও সাবেক আমীর বাবলুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আবাশিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিসুল ইয়াজদানী, পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা, পীরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, বৈরচুনা ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, ভোমরাদহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, খনগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ও বিভাগীয় জয়িতা নাহিদ পারভিন রিপা প্রমুখ।
















