স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কর্মসূচী পালিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এমএন ইসফাকুল কবীরের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















