দিনাজপুর সদরের পার দিঘন এলাকার চাষী বৈরী আবহাওয়ার কারনে লোকসানের কবলে পড়েছেন বাধাকপি চাষী রফিকুল ইসলাম। গতবার যে পরিমাণ লাভ হয়েছিল সেজন্যই এবারও চাষ করেন বাধাকপির। কিন্তু এবার আসল টাকা উঠবে কি না জিন্তাই আছেন। সে জমি বাঁধাকপি চাষের জন্য ঋণ নিয়ে আরও বিপাকে পড়েছেন তিনি।
মঙ্গলবার লোকসানের খরচ কমাতে চিড়াকুটির পাড়ার কিছু মহিলা শ্রমিকবৃন্দ বাঁধাকপি নেওয়ার বিনিময় খেত থেকে বাঁধাকপি তুলছেন।
চাষী রফিকুল ইসলাম বলেন, প্রায় দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছিল। এরমধ্যে ২০হাজার টাকার কপি বিক্রি করেছে। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিপাত হওয়ায় তার বাঁধাকপির ক্ষেত নষ্ট হয়ে যায়। এখন বাজারে বাধাকপির দামও কমে গেছে। মোট দুই বিঘা জমিতে খরচ হয়েছে ৫০হাজার টাকা। এখন সে চিন্তিত তার আসল টাকা উঠবে কিনা।


















