Thursday , 26 March 2026 | [bangla_date]

প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ দিনাজপুরে ৭ মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী হাজারো অপকর্ম করেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে

প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ
দিনাজপুরে ৭ মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী
হাজারো অপকর্ম করেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে
দিনাজপুরে ৭ মামলার আসামী একজন চিহ্নিত সন্ত্রাসী হাজারো অপকর্ম করেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। শাসক দলের কতিপয় নেতা-কর্মীর ছত্রছায়ায় সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। ওই সন্ত্রাসী শাহীন আলম বাবুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনে তার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
২৫ মার্চ বুধবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে কৃষক রাসেল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আগে ছিলেন আওয়ামীলীগ নেতা, এখন ভোল পাল্টিয়ে শাসক দলের বিভিন্ন জনের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ফসল নষ্ট, খড়ের গাদায় অগ্নিসংযোগ, বাড়ীর প্রাচীর ভেঙ্গে দেয়া, মানুষজনকে মারধোর করার অভিযোগ উঠেছে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শাহীন আলম বাবুর বিরুদ্ধে।
পরবর্তীতে ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সে কিছুটা গা-ঢাকা দেয়। পরবর্তীতে শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাকারী হিসেবে ২১ নভেম্বর’২৪ পুলিশ তাকে গ্রেফতার করে। দিনাজপুর কোতয়ালী থানার মামলা নং-৪৮/৫৯২। কিছুদিন পর জামিন পেয়েই হঠাৎ ভোল পাল্টিয়ে ফেলে। এখন সে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে। মূলতঃ এ ধরনের মানুষ দেশ-জাতি-সমাজ ও এলাকার জন্য খুবই বিপজ্জনক। তিনি বলেন, এলাকার কমবেশী সবাই সন্ত্রাসী বাবুর দ্বারা ক্ষতির শিকার হয়েছে। সম্প্রতি সে এলাকার মোঃ হাফিজউদ্দীনের পুত্র মামুনের ভুট্টার গাছ কেটে সাবাড় করে, ক্ষেতে পানি দেয়ার ফিতা পাইপ কেটে ফেলে এবং তার খড়ের গোদায় আগুন জ¦ালিয়ে দেয়। একইভাবে মামুনের ভাই রশিদুলের রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে, তার টমেটো ক্ষেত্রে বিষ প্রয়োগ করে নষ্ট করে এবং তাদের বাড়ীর সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে। এসব ঘটনায় তাদের দু’ভাইয়ের প্রায় দু’লাখ টাকার ক্ষয়-ক্ষতি করে। শুধু তাই তাই নয়, আমাদের এলাকারই মৃত হাসান আলীর পুত্র এনামুলের খড়ের গোদায় আগুন দেয়। যাতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। এসব ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ৫০, তাং-১৮-০৩-২০২৬ইং। আর এনামুলের খড়ের গোদায় আগুন দেয়ার ঘটনায় এজাহার দেয়া হয়েছে। এখন তা মামলা হিসেবে থানা নথিভুক্ত হয়নি। কিন্তু এরপরও কোনো এক অদৃশ্য কারনে সন্ত্রাসী বাবু সব সময় ধরা-ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করলেও কার মদদে সন্ত্রাসী বাবু বেপোরয়া হয়ে উঠছে তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বর। একটি মানুষ বা একটি পরিবারের অত্যাচারে পুরো এলাকাবাসী অতিষ্ট। তার বিরূদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকায় শান্তি-শৃংখলা ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই। সেই সাথে এলাকাবাসীর বিরূদ্ধে কোন ধরনের মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হলে তারও ফল ভালো হবে না। এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে সব কিছু মোকাবেলা করবে। সংবাদ সম্মেলনে সন্ত্রাসী বাবুসহ তার সহযোগীদের এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিরূদ্ধে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। রাসেল ইসলামসহ এলাকাবাসী সংবাদ সম্মেলনে আরো জানান, সন্ত্রাসী বাবু একজন সুদখোর। সে সুদের টাকায় এলাকার মধ্যে ত্রাস চালায়। তার ভয়ে অনেকে মুখ খুলতে পারে না। এলাকার নারী-পুরুষ সকলে একবাক্যে সন্ত্রাসী বাবুর বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এক প্রশ্নের জবাবে রাসেল ইসলাম জানান, সন্ত্রাসী বাবু টাকা-পয়সা দিয়ে সকলকে ম্যানেজ করার চেষ্টা করে। অনেককে ভয়-ভীতি দেখিয়ে তার পক্ষে নেয়ার চেষ্টা করে। বিষয়টিতে প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। না হলে এলাকাবাসী তার বিরূদ্ধে যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, তাতে এলাকাবাসী যে কোনো ঘটনা ঘটালে তার দায় প্রশাসনসহ সংশ্লিষ্টদের গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি আব্দুল খালেক, মতিয়ার ইসলাম, রশিদুল ইসলাম, শামীমা আক্তার শিউলীসহ এলাকার ৩৫-৪০ জন নারী-পুরুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

বীরগঞ্জে প্রসূতি মৃত্যুর ঘটনায় বন্ধ নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদন্তে

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় রোড শো

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল