Tuesday , 24 March 2026 | [bangla_date]

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর বাম কেটে ফেলতে হয়েছে।
জানা যায়, ঈদের পরদিন গত রবিবার (২২ মার্চ) সকালে বগুড়া থেকে ঈদ উপলক্ষে স্বপ্নপূরী পিকনিক কর্ণারে বেড়াতে আসার সময় ফুলবাড়ী-স্বপ্নপূরী সড়কে সিএনজি ও চার্জারের মুখোমুখি সংঘর্ষে উপয় যানবাহনের অন্তত সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি আরোহী মুক্তি (৮) এরপর সিএনপি’র নিচে চাপা পড়ায় তার বাম গুড়া হয়ে যায়। এতে তার বা পা কেটে ফেলতে হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত শিশু মুক্তির বাড়ী বগুড়ার জেলার আদমদীঘি এলাকায় বলে জানা গেছে।
একইভাবে একইদিন গত রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর লাভলী ফুডের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাকিবুল হাসান রাকিবের (২১) ঘটনাস্থলেই মৃত্যু এবং অপর সঙ্গী শাহারিয়ার ইমন সম্রাট (১৭) গুরুতর আহত হয়েছেন।
নিহত রাকিবুল হাসান রাকিব ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং আহত শাহারিয়ার ইমন সম্রাট একই গ্রামের জুলফিকার হায়দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাকিবুল হাসান রাকিব ও শাহারিয়ার ইমন সম্রাট গ্রামের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ফুলবাড়ী পৌরশহরের তাদের এক আত্মীয়ের বাড়ীতে আসার সময় পেছন থেকে দ্রুত গামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শাহারিয়ার ইমন সম্রাট। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং আহত শাহারিয়ার ইমন সম্রাট রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক-তদন্ত মো. সিদ্দিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান রাকিবের মৃত্যুর বিষয়ে থানায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে। অপরটির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

শুক্রবার ৩০জুলাই প্রঢারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

মহামান্য হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে নুরজাহান কামিল মাদ্রাসার সভাপতি ঘোষনায় সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি