Monday , 9 March 2026 | [bangla_date]

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঘোড়াঘাটে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

শিশু-কিশোরদের পবিত্র কোরআন পাঠে উৎসাহিত করা এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হামিদপুর আল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিচারকমণ্ডলীর রায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. আব্দুর রহমান, দ্বিতীয় স্থান লাভ করেন মো. আসাদুজ্জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. বেল্লাল হোসেন। বিজয়ী তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই পুরস্কৃত করা হয়।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদপুর আল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা রবিউল ইসলাম। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ। তারা খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিযোগীদের তিলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান, সাধারণ সম্পাদক কাওছার হাবীব, কার্যকরী সদস্য জুয়েল রানা, মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হিফজুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের প্রচলন থাকা উচিত। কোরআনের শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৪৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে খানসামায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ শীর্ষক সেমিনার

বীরগঞ্জে এতিমখানা উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

কাহারোলে ৯৪ টি প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বোদায় এইচডিএইচ স্কুল এন্ড কলেজের সাফল্য: উপজেলায় ১ম, ১৫ জনে ১৩ বৃত্তি

বোদায় অসহায় কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে টাঙ্গন নদের উপর চেরকু ঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন