Friday , 6 March 2026 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দরে স্টেকহোল্ডারদের সাথে কাস্টম কমিশনারের মতবিনিময় সভা

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
বিভাগীয় কমিশনার কাস্টমস, , এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সফিউর রহমান বলেন ইন্ডিয়া আমাদের কাছে ধরা, আমরা ইন্ডিয়ার কাছে ধরা না। তিনি ০৫ ই মার্চ ২০২৬ খ্রি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের স্টেক হোল্ডারগণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ভুটান থেকে যে ইনপোর্ট বুড়িমারি ও বাংলাবান্ধা দিয়ে করা হয় তার থেকে মিনিমাম সমপরিমান অথবা তার থেকে বেশী পন্য আমরা বুড়িমাড়ি স্থলবন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারি। তা না হলে ভুটানের সাথে এত পন্য আমদানি করার প্রয়োজন নাই। ভুটান থেকে আমরা শুধু ইনপোর্ট করেই যাব আর আমরা এক্সপোর্ট করতে পারবো না এগুলো হতে পারে না। সেই দিন পার হয়ে গেছে , এ সমস্ত বৈষম্য করে এদেশে আর চলবে না। আমাদের কে সে রকম প্লান নিতে হবে। সে রকম উদ্যোগ নিতে হবে। ইন্ডিয়া আমাদের কে ঠেকায় দিচ্ছে , ইন্ডিয়া যে জায়গায় ঠেকায় দিবে আমরাও সেই জায়গায় ঠেকায় দিব। কোন এক্সকিউজ নাই। ইন্ডিয়া যদি আমাদের ঠেকায় দেয় আমরা সারা জীবন মাথা নিচু করে থাকবো নাকি ? ইন্ডিয়া ট্রাকের স্লড বুকিং নিয়ে আমাদের কে হেরাজ করবে ! যেখানে ইন্ডিয়া থেকে আমরা প্রতিবছর ১২ বিলিয়ন ডলার ইনপোর্ট করি সেখানে মাত্র ২ বিলিয়ন ডলারের এক্সপোর্টকে বাধাগ্রস্থ করছে শ্লট বুকিংয়ের অজুহাত দিয়ে। তাহলে আমরা ১২ বিলিয়ন ডলারের ইনপোর্ট করবো না। এ জন্য সকলের সহযোগিতা লাগবে বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন আপনাদের দায়িত্ব থাকতে হবে। এত বড় একটা স্থলবন্দর এতবিশাল এলাকা , এখানে মানুষের যে দারিদ্রতা – এই দারিদ্র দিনের পর দিন চলবে এটা মেনে নেওয়া যায় না। যদি এই স্টেশন অথ্যাৎ এই স্থলবন্দর এই অঞ্চলের মানুষের দারিদ্রতাকে নিরসন করতে না পারে তাহলে আমরা কেন আছি ? আমরা কেন এই অফিস রাখছি, কেন এই ল্যান্ড পোর্ট । অফিসার রা অফিস করতেছে ফ্যামিলি নিয়ে থাকতেছে! ঘুরতে ফিরতেছে ! এরা কি এখানে আনন্দ ফূর্তি করা জন্য এসেছে। আমাদের এই ল্যান্ড পোর্ট ইনফাস্টাকচার ডেভেলভমেন্ট করতে চাচ্ছি যার পেছনে উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার তাবেদারি করা না। ইন্ডিয়া আমাদের সমস্যা করবে আমরাও সমস্যা করবো। আমরা ইন্ডিয়ার কাছ থেকে ১২ বিলিয়ন ডলার আমদানি করি আর ইন্ডিয়ার আমাদের কাছ থেকে মাত্র ২ বিলিয়ন ডলারের পন্য আমদানি করে। সেক্ষেত্রে ১২ বিলিয়ন ডলার আমরা আটকিয়ে দিব। যদি আমাদের রপ্তানিতে বাধাগ্রস্থ করে। আমরা ইন্ডিয়ার কাছে ধরা না ইন্ডিয়া আমাদের কাছে ধরা। আমরা আমদানি না করলে ইন্ডিয়ার ১০ বিলিয়ন ডলার নাই হয়ে যাবে। অতএব আমরা চাই সমান সমান । ইন্ডিয়া যদি ইনপোর্ট না করে তাহলে আমরাও ইনপোর্ট কমায় দিব।
এসময় স্থলবন্দরের স্টেকহোল্ডারগনের সাথে বন্দরের নানা সমস্যার কথা লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে দিতে বলেন স্টেকহোল্ডারদের। এবং সকল সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। আমদানি ও রপ্তানি বেগবান করার জন্য নতুন নতুন কর্মপদ্ধতি ও রুপরেখা বাস্তবায়ন করার পরিকল্পনা কথা জানান তিনি।
বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশন এর সহকারী কমিশনার, সাঈদুর রহমান মুন্নার সভাপতিত্বে অনান্য অংশীজনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহব্বায়ক রেজাউল কমির শাহিন , সিএন্ড এফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, বিজিবি কোম্পানী কমান্ডার ইউসুফ আলী, উদ্ভিদ সংনিরোধক অতিরিক্ত উপ- পরিচালক আবুল কালাম আজাদ, ওসি ইমিগ্রেশন ওয়ারেছ আলী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, হাবিবুল ইসলাম, লিটন মল্লিক। সহকারী রাজস্ব কর্মকর্তা আনিছুর রহমান, আরাফাতুজ্জামান, নাঈম হাসান, আনোয়ার হোসেন, হিল্লোল শিকদার , আসাদুল ইসলাম, সাইদুর রহমার মামুন, সবুজ সাদ্দাম হোসেন বাবুল আক্তার সাদিকুল ইসলাম সহ স্থল বন্দরের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত -২

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে আতংকিত ভোটাররা

হরিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

মেয়েটি পুলিশের হেফাজতে যেতে চায় না!!

বোচাগঞ্জে করোনায় সেনাবাহিনীর খাদ্য সহায়তা

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত