বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে একজন মাদকসেবী’কে জরিমানা’সহ ১ বছরের জন্য বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র মীরাপাড়া গ্রামের ইয়াকুব আলী’র ছেলে মাদকসেবী মোঃ মামুনকে ১৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লংঘনের দায়ে ৩৬(১) এর ক্রমিক ২১ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

















