Thursday , 5 March 2026 | [bangla_date]

বিরামপুরে রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাকে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আল আমিন (৩০) গুরুত্বর আহত হন।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বিরামপুর রেলগুমটি (ঘোড়াঘাট রেল ক্রসিং) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিড বোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আটকা পড়ে। ট্রাকের চালক ও হেলপার দ্রুত সেটি সচল করার চেষ্টা চালাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে খুলনাগামী আন্তঃনগর ‘সীমান্ত এক্সপ্রেস’ (স্থানীয়ভাবে খুলনা এক্সপ্রেস হিসেবে পরিচিত) দ্রুতগতিতে চলে আসে। ট্রেনটি বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেললাইন থেকে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক আল আমিন আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাকের হেলপার অক্ষত আছেন বলে জানা গেছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

রানীশংকৈলের নেকমরদ চৌরাস্তায় নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার দাফন সম্পন্ন

রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

দিনাজপুর বোর্ডে ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !

দুর্গাপূজার প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে —- ইউএনও রকিবুল হাসান

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ