পঞ্চগড় সংবাদদাতা
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পঞ্চগড়ে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি পালন করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পঞ্চগড় জেলা শাখা।
ক্যাবের উপদেষ্টা ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালাক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক ছিলেন ক্যাবের সহ সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। বক্তব্য দেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মো. নাজিমউদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ প্রমূখ।
এ সময় বক্তারা কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করে যুগোপযোগী করার দাবিসহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জনবল কাঠামো বৃদ্ধি করে কার্যক্রম আরো কার্যকর করার দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

















