Tuesday , 17 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে অসহায়দের পাশে সরকার, যাকাতের অর্থ পেল ৩৮ পরিবার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি যাকাত ফান্ডের আওতায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বীরগঞ্জের আয়োজনে এ যাকাত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১(বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম ৩৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ৭৬ হাজার টাকার যাকাতের অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মজিদ।

এ সময় উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে ১কোটি ৩৪ লক্ষ ব্যয়ে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

রাণীশংকৈলের প্রকৌশলী হাবীবের পাশে গুণীজনেরা, চিকিৎসায় ৭ লাখ টাকা সহায়তা!

আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধির অস্ত্রোপচার সম্পন্ন

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

দিনাজপুরে জনসংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

বিরলে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত