Sunday , 8 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইএসডিও এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীদের সব ক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে হবে। নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। নারীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিটি নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মাহাবুব রহমান, এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন এনজিওর কর্মকর্তারা ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ও উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হককে পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা স্মারক হিসেবে গুড নেইবারস বাংলাদেশের নার্গিসকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১শ হতদরিদ্র মানুষের মাঝে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্য পদে ১৪জনের মনোনয়ন দাখিল

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান