Tuesday , 17 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি
প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন,অতিরিক্ত কৃষি অফিসার রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী,সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক–কৃষাণীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১হাজার ৫০ জন আউশধান চাষি এবং ২ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পাট চাষিদের
মাঝে পর্যায়ক্রমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

উদ্বোধনী দিনে উপজেলার ১০টি ইউনিয়নের ১২০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

প্রতি কৃষককে ৫ কেজি আউশধান , ১কেজি পাট
বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা এবং খরিপ মৌসুমে আগাম গ্রীষ্মকালীন আউশধান আবাদ বৃদ্ধি করে কৃষি উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য। কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন এবং এতে আবাদ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বাড়বে বলে আশা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে বীরগঞ্জ পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু !

দিনাজপুরে যাত্রী সেজে ছিনতাই,আটক ১

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

কুয়াশা আর কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের গবাদিপশু গুলোও কাঁপছে

টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় পিছু ছাড়ছে না ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

বীরগঞ্জে গাভী পালন প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

দিনাজপুর-০২ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ