বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র রমজানের আবহে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও স্মৃতিময় বন্ধনে বীরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন গ্র্যান্ড ইফতার ও পুনর্মিলনী
এক্স পাইলটিয়ান স্টুডেন্টদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সাথে আবারও একত্রিত হওয়ার আনন্দ, ভালোবাসা, স্মৃতি ও সৌহার্দ্যের বন্ধন ভাগাভাগি করার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
আয়োজকরা মধ্য থেকে মো মোস্তফা কামাল জানান, এই ইফতার ও পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি সেতুবন্ধন। তারা সকল এক্স পাইলটিয়ানদের এই মিলনমেলায় অংশগ্রহণ করে একসাথে ইফতার করার এবং স্মৃতির পাতায় নতুন অধ্যায় যোগ করার আহ্বান জানিয়েছেন।

















