Thursday , 12 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ ঠেকাতে মাঠে প্রশাসন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির ‘শঙ্কায়’ দেশজুড়ে পাম্পগুলোতে ‘হুমড়ি খেয়ে’ পড়েছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পাম্পগুলোতে তদারকি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে গিয়ে মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী(ইউএনও) অফিসার সুমা খাতুন জানান,যুদ্ধের অযুহাতে
কেউ যদি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে সিন্ডিকেট করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। বাজারে স্বাভাবিকভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কোনো অনিয়ম বা মজুদদারি বরদাস্ত করা হবে না।
বিভিন্ন মাধ্যমে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা দেওয়া হয় বলে জানান তিনি।

ওসি সাইফুল ইসলাম বলেন, ভবিষ্যতে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প ও তেলের দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়। ভবিষ্যতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আবারও বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন —— ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

ঠাকুরগাঁওয়ে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান প্রফেসর ড. মো. এনামউল্যার

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন

চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন