Tuesday , 10 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দীপু কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০নং মোহানপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে পলাতক আসামি শেখ ফরিদের বাড়ির আঙিনায় অভিযান চালায়। এ সময় মো. লাবু শাহ (৩০) ও মো. আমিনুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৮৫.০৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতার লাবু শাহ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আমিনুল ইসলাম একই উপজেলার মুচকুড়ি গ্রামের মো. হাসিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে, তারা হলেন বড় করিমপুর গ্রামের মো. শেখ ফরিদ ও মো. রাজ্জাকুল ইসলাম।
এদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার চিলকুড়া গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন,এসব ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন

দিনাজপুরে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সেমিনার

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান হওয়া প্রয়োজন-ব্যারিস্টার নওশাদ জমির

লায়ন্স ক্লাবের ৬ষ্ঠ দিনে হিয়ারিং এইডস, হুইল চেয়ার এবং ওয়াকার বিতরণ

কাহারোলে সড়ক দূঘটনা, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়কের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রস্তুতি চলছে।। ২৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে