Thursday , 19 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে প্রেরণার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৪০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

প্রতিটি ঈদ প্যাকেজে ছিলো পোলাও চাল, সেমাই, চিনি, মুড়ি, সাবান, গুড়া দুধ।

১৯ মার্চ বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র, এতিম, বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম, প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মো: নজরুল ইসলাম, মোঃ মাহফুজ ইসলাম, তৈফিক আহম্মেদ, সুজন ইসলাম, নিশাত ইসলাম।

ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা যারা রাজনীতি করি, সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার ও পাশে থাকা আমাদের দায়িত্ব। সেখানে হাত খরচের টাকা বাচিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা বিনা স্বার্থে প্রান্তিক মানুষদের কথা ভেবে যাচ্ছে।

বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘উৎসবের প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে ভ্রাতৃত্ব এবং ত্যাগের মধ্যে। ইসলাম আমাদের শিখিয়েছে মানুষ হিসেবে আমরা একে অপরের পরিপূরক। নিজেদের উৎসবের আমেজে অন্যদের শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।

সভাপতি বক্তব্যে মোঃ ওমর ফারুক বলেন,
পবিত্র ঈদুল ফিতর আমাদের আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই আনন্দ যেন সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝেও ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

আয়োজকরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মোট ৪০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে উন্নত মানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

বীরগঞ্জে দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

বোদায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক  প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গাঁজা সহ ১ মাদক সেবী আটক,আদালতে প্রেরন

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ সেমিনার