Wednesday , 11 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে থেকে মাদক সেবনরত অবস্থায় দু’ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের মোঃ সলিমুল্লাহ ছেলে মোঃ মতিউর রহমান (২৭), এবং পৌরভার শান্তিবাগ এলাকার রবিউল ইসলাম-এর ছেলে মোঃ মোক্তার আলী (২৮)।
তথ্য নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জ পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

বোচাগঞ্জে ১৭০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

তারুণ্যের শক্তিই গড়বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে এবার লিচু দাম বৃদ্ধি

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট প্রদর্শন

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর ধারের কাশফুলের শুভ্রতায় ছুটছেন সবাই !