Tuesday , 3 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে লাভজনক ফসল ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়
এবার সবচেয়ে বেশী ভুট্টার চাষ হয়েছে মাঠের মধ্যে সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা মাথায় লাল-খয়েরি ফুল, গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোল খাচ্ছে বাতাসে। উৎপাদন বেশি, খরচ কম তাই ভুট্টাচাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় চলতি বছর ১২ হাজার ১ শত ৬১ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা গত বছর ছিল কম । গত বছরের তুলনায় এবার ৩০১ হেক্টর জমিতে বেশি ভুট্টা চাষ হয়েছে। কৃষি বিভাগের পরিসংখ্যানের চেয়ে মাঠ পর্যায়ে ৩ গুন ভুট্টা বপন করেছে কৃষক। এটি একটি লাভজনক ফসল হওয়ায় দিন দিন এ ফসলের প্রতি ঝুঁকে পড়েছে কৃষক। উপজেলার বিভিন্ন স্থানের উচু নিচু জমিতে ভুট্টার ব্যাপক চাষাবাদ করা হচ্ছে। এটি মানুষের পাশাপাশি গবাদি পশুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ভুট্টার জমিতে জৈব সার গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিংক সালফেট ব্যবহার করতে হয়। খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র (মধ্য ফেব্রুব্রুয়ারী থেকে মার্চ) পর্যন্ত সময় বীজ বপনের উপযুক্ত সময়। বীজ গজানোর ২৫-৩০ দিন পর এবং ৪০-৫০ দিন পর সার প্রয়োগ করতে হয়। চারা গজানোর ৩০ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হয়। চারার বয়স ১ মাস না হওয়া পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হয়। এই অঞ্চলের কৃষক

হাইব্রীড ও উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করে বেশি। ভুট্টা গাছের মোচা ৭৫ থেকে ৮০% পরিপক্ক হলে ভুট্টা সংগ্রহ করতে হয়।

উপজেলা সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম বলেন, ভুট্টা একটি লাভজনক দানা ফসল। এটি মূলত বেলে দো’আঁশি মাটিতে ভালো হয়। এটি রবি মৌসুমে (অক্টোবর-নভেম্বর) বীজ বপন করায় উপযুক্ত সময়। প্রতি হেক্টরে ২৫-৩০ কেজি বীজ প্রয়োজন। একটি চারা থেকে অন্য চারার দুরত্ব হয় ২০ সেন্টিমিটার দূরত্ব। ভুট্টা একটি অর্থকরী ফসল। এই ফসলের উৎপাদন অনেক বেশি। এটি ফসল বপনের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় কলা ধরে। এরপর তা পরিপক্ক হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগে। প্রতি বিষা জমিতে ৪০ থেকে ৪২ মণ ভুট্টা উৎপন্ন হয়। প্রতি মণ ভুট্টা ৯০০ থেকে।

স্থানীয় কৃষকরা জানান, ধান চাষের পর ভুট্টা চাষটা বেশি গুরুত্ব পেয়েছে। কারণ ভুট্টা চাষে লাভ বেশি। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একসাথে অনেকগুলো সুবিধার কারণে এ চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। আদিকাল উপজেলার বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন ফসলের পাশাপাশি এ অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষ করে আসছে। উচ্চফলন, বেশি লাভ আর চাহিদা অনেক থাকায় সম্প্রতি বছরগুলোতে ভুট্টা চাষাবাদ ব্যাপকভাবে বেড়েছে। তাই স্থানীয় ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে সরাসরি ভুট্টা ক্রয় করছেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম জানান, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাটির উর্বরতা যেন ঠিক থাকে এবং চাষীরা যাতে পরিকল্পিতভাবে ভুট্টার আবাদ করতে পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এ উপজেলার শতগ্রাম, মোহনপুর এবং পাল্টাপুর ইউনিয়নে ভুট্টার আবাদ বেশি হয়ে থাকে। তিনি আরও জানান, সবসময় কৃষকদের পরামর্শের পাশাপাশি পোকার উপস্থিতি মনিটরিং করে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হরিপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া ছবির শিল্পী বাক প্রতিবন্ধী তরুণীকে ঈদ উপহার

সমাজ কল্যান সমিতির আয়োজনে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

জনবল ও ওষুধের অভাবে ভুগছে খানসামা পরিবার পরিকল্পনা বিভাগ

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু