Sunday , 1 March 2026 | [bangla_date]

বীরগঞ্জে ২ মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি :
উপজেলায় দুই মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। রবিবার (১ মার্চ ) বিকেল ৫টার দিকে বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামের অশ্বিনী রায়ের ছেলে অজয় রায় (১৮) ও দক্ষিণ সুজালপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫) কে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং নগদ অর্থদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এস আই দীনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ

পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বোদা উপজেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা ফুটবল একাদশ

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

রাণীশংকৈলে ফুটপাত সরাতে গিয়ে কাউন্সিলরকে মারপিট!

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অসহায় স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

খানসামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরন

পদ্মা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন