দিনাজপুরের উপশহর ১ নং (চক্ষু হাসপাতাল সংলগ্ন) নিবাসী দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও আইডিইবি জেলা শাখার সম্মানিত কাউন্সিলর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গত ২২ মার্চ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার বেলা ২টায় ২ নং উপশহর তফিউদ্দীন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে শেখ ফরিদ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাজার নামাজের পূর্বে জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান।
জানাজার নামাজ ও দাফন কার্যে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

















