Wednesday , 25 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ২৫মার্চ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি,আউশ ও পাট আবাদ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার প্রায় ১হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, কৃষকরাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের খাদ্যোর যোগান দিয়ে থাকেন। যে কারণে সরকার প্রতি বছর কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা দিয়ে থাকেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর সভাপতিত্বে এমপি আরো বলেন, আমাদের এই দেশ খুব একটা উন্নত নয়। তাই সমস্যা থাকবে। আমাদেরকে সকল সমস্যা ধৈর্য্য সহকারে মোকাবেলা করে মুল লক্ষ্য অর্জন বাস্তবায়ন করতে হবে। দেশে ডিজেলের ঘাটতি নেই। তার পরও যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে কেউ যদি ডিজেল সংকট সৃষ্টি করে প্রশাসন তা কঠোর ভাবে দমন করবে। এছাড়াও সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, বিএনপিনেতা সেকেন্দার আলীসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

পীরগঞ্জের ট্রেনের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু

প্রসুতি মায়েদের কল্যানে সব কিছু করা হবে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রেিতরাধ পক্ষ‘২২ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে হরতাল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী আগামী কাল উদ্বোধন