Tuesday , 10 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে ১০মার্চ মঙ্গলবার “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড ও সচেতনতা মুলক র‌্যালী এবং আলোচনা সভা করেছে। সকাল সাড়ে ১১টায় উপজেলার মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইএসপিও থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় আদিবাসী জনগোষ্ঠির অংশ গ্রহনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন শেষে একটি সচেতনতা মুলক র‌্যালী বের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিজেস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিলেন.সাবেক এমপি হাফিজ উদ্দিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দেশের উন্নয়নে ঈশান্বিত হয়ে একটি মহল ধর্মের কথা বলে অপপ্রয়াস চালাচ্ছে–রেলপথ মন্ত্রী

বৃষ্টি ও শীতল হাওয়ায় তেঁতুলিয়ায় বিপর্যস্ত জনজীবন

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা

পীরগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে ৫শ দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ