Sunday , 29 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেনগুলো স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে। পরে একটি বগি রেখে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ২ঘন্টা পর দিনাজপুর ছেড়ে গেছে বলে জানান দিনাজপুর রেলস্টেশন সুপার।
রোববার সকাল ৭টা ৪৭ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ট্রেনটির পিছনের ৩য় বগি ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। যাত্রীদের সেবার কথা বিবেচনায় নিয়ে যে বগিটি লাইনচ্যুত হয়, সেই বগিটি রেখে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি সান্তাহার অভিমুখে যাত্রা করেছে এবং অন্যান্য ট্রেন চলাচল স্বাভাভিক রয়েছে।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নাম্বার লাইনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ২ নাম্বার রেল লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার সকালে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস সঠিক সময় ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ নৈশ্যপ্রহরী আহত

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপথ বিভাগ

রাতের আধারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে হরি মন্দিরের টাইলস এর কাজের শুভ উদ্বোধন

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ