Thursday , 26 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ

বোচাগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে প্রায় ৬০জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চালের বস্তা, উন্নত মানের শাড়ী লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ লাইসুর রহমান এর সরকারী কলেজ রোডস্থ্য বাসভবন থেকে এসব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেতাবগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মোঃ রেজাউল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় সহায়তা পাওয়া ব্যক্তিরা বলেন, বর্তমানে আমরা অতি কষ্টে জীবন যাপন করছি। বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন এর পক্ষ থেকে সহায়তা পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাদের দেয়া খাদ্য সামগ্রী আমাদের মত দরিদ্র মানুষের সংসারে অভাব মোচনে অনেকটা সহায়তা করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এক বিধবার, ভুগছেন নিরাপত্তাহীনতায়

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি নেতা মাহবুবর কে মারপিট! এলাকায় থমথমে অবস্থা