Wednesday , 25 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ২৫মার্চ বুধবার জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যথাক্রমে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাগাঙ্গীর কবির সোহাগ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম প্রমুখ। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালী জাতির উপর যেভাবে নারকীয় হত্যাযঙ্গ চালিয়েছিল তা নিয়ে বিষদ আলোচনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবন কুমার রায়, মৎস্য কর্মকর্তা প্রণব কুমার রায়, বনকর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, এনসিপিনেতা তাফসীর হাসানসহ সকল সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনে জনমনে ক্ষোভ তোপের মুখে মিটার স্থাপন সাময়িক স্থগিত

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে -পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

দিনাজপুরের ১৬৩৭ বিদ্যালয়ে প্রজেক্টর বিতরনের আট মাস পর ফেরত

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩০

ঠাকুরগাঁওয়ে ফুল শূন্য শহীদ মিনার, ক্ষোভ স্থানীয়দের

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ