Tuesday , 10 March 2026 | [bangla_date]

বোচাগঞ্জে ২৫মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে ১০ মার্চ মঙ্গলবার ২৫মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে ইউএনও মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, ওসি মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সোহাগ প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সকল সরকারী দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ২৫মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন বিষয়ে দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে মাছের পোনা উৎপাদনে সফল সাদেকা বানু

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ যুবক হাসপাতালে

ভুল্লীতে “সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম”-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের স্বারক প্রদান

হরিপুরে নিখোঁজের ২ দিন পর বালিয়াডাঙ্গীতে মিলল ভ্যান চালকের মরদেহ

আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচনকে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম পরিষদের ব্যাপক গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রতাশ্যা কৃষকের